স্থানীয় সংবাদ

উগ্র দক্ষিণপন্থীদের রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে উচ্ছেদ করতে হবে : আলোচকবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৫টায় সংগঠন কার্যালয়ে প্রয়াত কমরেড বদরুদ্দীন উমরের ৯৪তম জন্মবার্ষিকীতে ” জুলাই গনঅভ্যুত্থান পরবর্তীতে দেশে উগ্র দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তির উত্থান ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই গনঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুতে তারপ্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এম, হুমায়ুন কবির এর সভাপতিত্বে সভায় আলোচনা করেন সুভাষ সাহা, আনোয়ার হোসেন, বরকত আলী, অনিন্দ সুন্দর মন্ডল, শামীম আহমেদ সহ অনান্য নেতৃবৃন্দ। আলোচকবৃন্দ বলেন, জুলাই গনঅভ্যুত্থানের নায়ক এদেশের সংগ্রামী জনগণ। অভ্যুত্থাণে ফ্যাসিষ্ট হাসিনার পতন হলেও ফ্যাসিবাদী শাসনকাঠামো উচ্ছেদ হয়নি। ফ্যাসিষ্টদের সহযোগী অনেক ব্যবসায়ী, সামরিক বেসামরিক আমলা, পুলিশের কর্মকর্তা, গ্রেফতার হয়নি। অনেক খুনিকে ভারতে পালিয়ে যেতে প্রশাসন সহায়তা করছে। ভারতীয় সামরাজ্যবাদ আওয়ামীলীগের পলাতক আসামিদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা অব্যাহত রেখেছে। সরকারের নিস্ক্রিয়তায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতায় উগ্র মৌলবাদী গোষ্ঠী দেশের বিভিন্ন মাজার, বাউল সম্পরাদয়, উপসনালয়, সংবাদপত্র অফিস, সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ করে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ইঙ্গো- মার্কিন সামরাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় এবং বিভিন্ন সময় শাসকশ্রেণীর দলগুলোর সহায়তায় উগ্র ধর্মীয় মৌলবাদীগোষ্ঠী ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করছে। আলোচকবৃন্দ আরও বলেন, বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়। আগামী নির্বাচন যাতে সুষ্টভাবে সম্পন্ন হতে না পারে সেজন্য দেশি-বিদেশি চক্রান্তকারীরা দেশে এক অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আলোচকবৃন্দ বলেন, আগামী দিনে শ্রমিকশ্রেণির নেতৃত্বে গণআন্দোলন এবং গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে উগ্র দক্ষিণপন্থী এবং মৌলবাদীদেরকে উচ্ছেদের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button