স্থানীয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি পৃথক ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২৫। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং ভোট গ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি। আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, নির্বাচনি এলাকা ৯৯ খুলনা-১, নির্বাচনি এলাকা ১০০ খুলনা-২, নির্বাচনি এলাকা ১০২ খুলনা-৪, নির্বাচনি এলাকা ১০৩ খুলনা-৫ ও নির্বাচনি এলাকা ১০৪ খুলনা-৬ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button