স্থানীয় সংবাদ

তারেক রহমানের আগমনকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে দৌলতপুর থানা বিএনপির আনন্দ মিছিল

# নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস #

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে পদার্পণ উপলক্ষে তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে দৌলতপুর খুলনা-যশোর সড়কে আনন্দ মিছিল বের করে। দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের পরিচালনায় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, মোল্লা সোহেল, বিএনপির ওয়ার্ড সভাপতি মো. জয়নাল আবেদিন, সরদার লিয়াকত হোসেন লাভলু, আলহাজ্ব বেলায়েত হোসেন, মোঃ খবির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আনসার আলী, খন্দকার ইকবাল কবির, সৈয়দ মাইনুল ইসলাম, মো. আরমান শেখ, মো. রাসেলুজ্জামান রাসেল, সরদার আরব আলী, আলী শেখ আব্দুল ওহাব, হুমায়ুন কবির, মোহাম্মদ সানি, সেলিম আহসান, শফিকুল আমিন লাভলু, মাজেদ শেখ, বাবলু, এলেম হাওলাদার, জাহিদ হাসান খসরু, কামরুল ইসলাম বাচ্চু, বেলাল হোসেন, আকসির হোসেন সাজু, রাজাউর রহমান প্রিন্স, গোলাম সামদানী, সরদার আলামিন রতন, মিজানুর রহমান মৃদুল, মো. বদিউজ্জামান, শেখ সাজ্জাদ হোসেন রিপ্পি, সালমা বেগম, মদিনা বেগম, হিটু, মিজানুর রহমানসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আনন্দ মিছিল দৌলতপুর খুলনা-যশোর সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে কর্মসূচির সমাপ্তি হয়। এদিকে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে পদার্পণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব, উচ্ছ্¦াস-উল্লাস বিরাজ করতে দেখা গেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button