এটিআই খুলনার শিক্ষার্থীদের বিভোক্ষ অব্যহত

# ঈশ^রদী পাবনার শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের প্রতিবাদে এই বিক্ষোভ #
# শ্লোগানে শ্লোগানে উত্তাল খুলনা-যশোর সড়ক, # চলাচলে সাময়িক দুর্ভোগ #
স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই)’র শিক্ষার্থীরা ঈশ^রদী পাবনা (এটিআই)’র আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঘোষিত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কলো ব্যাচ ধারন করে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে। এসময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ‘কৃষির সৈনিক এক হও, লড়াই করো, আমার ভাই-বোনের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, আমাদের উপর লাঠির আঘাত কেন? প্রশাসন জবাব চাই, ‘ পুলিশ দিয়ে আন্দোলন, দমানো যাবে না, দালালী না রাজপথ, রাজপথ রাজপথ, খামার বাড়ির সিন্ডিকেট ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে’ দিয়ে দাও’-সহ নানা শ্লোগানে শ্লোগানে উত্তাল ছিল খুলনা-যশোর সড়ক। তাছাড়া চলমান আন্দোলনকে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি পালন ও ৮ দফা দাবির বাস্তবায়নে আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষার হলেও ফেরেনি। পাশাপাশি, এ চলমান আন্দোলনের ধারাবাহিকতায় পূর্বে ন্যায় একাডেমিক ও প্রশাসনিক ভবন, প্রধান ফটক সহ কয়েকটি ফটকে এখানো তালাবদ্ধ ছিল। এটিআই খুলনার শিক্ষার্থীদের এই কর্মসূচির মুখে পড়ে খুলনা-যশোর সড়কে যানবাহন, পথচারী ও যাত্রীদের চলাচলে সাময়িক ভোগান্তির সৃষ্টি হলেও কর্মসূচি সমাপ্তির পর ওই সড়কের যানবাহন চলাচল স^াভাবিক হয়ে ওঠে। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৪র্থ সিমিস্টারের শিক্ষার্থী এফ এম সজল জানান, ঈশ^রদী আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মঙ্গলবার পুলিশ লাঠিচার্জ করে আমাদের ভাই-বোনদের আহত করেছে। পুলিশ দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের দাবি পূরন না হলে, কোনো অবস্থায় আমরা পরীক্ষার হলে ফিরবো না, রাজপথে থেকে আন্দোলন করে যাবে। পুলিশ যদি এ আন্দোলন প- করার চেষ্টা করে, তবে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। পূর্ব কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় ঘোষনানুসারে বুধবার এ হামলার প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়কে বিভোক্ষ মিছিল করেছি। ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শেখ তামিম জানান, আমাদের দাবি গুলো যুক্তিসঙ্গত কিনা সেটি উর্ধ্বতনরা ভেবে দেখুন। তারপর আমাদের উপর লাঠিচার্জ করুন। পূর্বে আমাদের দাবি পূরনের আশ^াস দিয়েও তা পূরন করা হয়নি, বিধায় যে কারনে আমরা আমাদের যৌক্তিক দাবির কারনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দাবি পূরন না হওয়া পর্যন্ত সম্মলিতভাবে আন্দোলন চালিয়ে যাবো। এছাড়া ইশ^রদী পাবনা এটিআই’এ আমাদের যে ভাইবোনদের উপর যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে বুধবার সকালে আমরা খুলনা-যশোর সড়কে বিক্ষোভ মিছিল করি।
৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ও বাংলাদেশে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ অত্র কলেজ শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মারুফ জানায়, কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার ঈশ^রদী পাবনা (এটিআই) শিক্ষার্থীদের উপর পুলিশ যে লাঠিচার্জ করেছে, ওই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্নভাবে দৌলতপুর খুলনা-যশোর সড়কে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করি। আমরা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি, দাবি পূরন না হওয়া পর্যন্ত পরীক্ষা হলে ফিরবো না, আন্দোলন চালিয়ে যাবো। পরবর্তীতে কেন্দ্রীয় ঘোষনা আসলে পরিবর্তী কর্মসূচি পালন করে আন্দোলন চালিয়ে যাবো। পাশাপাশি ঈশ^রদী পাবনার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা আন্দোলন বন্ধ করে পরীক্ষায় হলে ফিরতে বলেছি। তারা আমাদের কথার কর্নপাত না করে তাদের কেন্দ্রীয় সিধান্তনুসারে আন্দোলন চলমান রেখেছে। শিক্ষার্থীদের আন্দোলন ও সার্বিক বিষয়ে সার্বক্ষনিক উর্ধ্বতনদের সাথে যোগাযোগ করে অবগত করছি।



