হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের দিলো ৩ এপিবিএন

স্টাফ রিপোর্টার ঃ ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীন এর নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট ৩ এপিবিএন এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে। অধিনায়ক এর দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিসেম্বর/২৫ মাসে ৩, এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট ৬৭ (সাতষট্টি) টি মোবাইল এবং বিকাশ প্রতারণার নগদ ৪৫,৬০০/- টাকা উদ্ধার করে। অধিনায়ক গতকাল উদ্ধারকৃত মোবাইল ও উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও ২ টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করা হয়। হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।



