স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত-১

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ
ডুমুরিয়া উপজেলার আঠারো-মাইল বাসষ্ট্রান্ডে ট্রাক ও মোটর-বাইকে সংঘর্ষ। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন বাইকে থাকা দেবাশীষ চক্রবর্তী (৩৫) এবং গুরুতর আহত হয়েছেন চালক আতিয়ার রহমান (৫০)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে তালা উপজেলার জেঁঠুয়া গ্রামের মোক্তার খাঁর ছেলে আতিয়ার রহমান খান ও জালালপুর ্এলাকার মধূসুধন চক্রবর্তীর ছেলে দেবাশীষ চক্রবর্তী দু’জনে মোটর বাইক যোগে যার নং- সাতক্ষীরা হ ১৩-১১২৮ চুকনগর অভিমুখে যাচ্ছিল। এরই মধ্যে আঠারো-মাইল বাসষ্ট্রান্ডে পৌঁছালে অপর দিক দিয়ে আসা একটি দ্রুত গতির পণ্যবাহী ট্রাক ওই বাইকটিকে ধাক্কা দেয়। এতেই বাইকসহ দু’জন ছিটকে পড়ে রাস্তার খাদে। তাদের মধ্যে দেবাশীষের অবস্থা হয় গুরুতর। তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত লাগে এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাইকে থাকা আতিয়ারের অবস্থাও গুরুতর। এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের এস আই শিমুল মন্ডল জানান, দুর্ঘটনায় হতাহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। আর পালিয়ে যাওয়া ট্রাকের খোঁজ নেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button