স্থানীয় সংবাদ

কন কনে শীতকে উপেক্ষা করে শহীদ হাদীর খুনিদের গ্রেফতারের দাবিতে উত্তাল খুলনা

স্টাফ রিপোর্টারঃ জুলাই যোদ্ধা শহীদ হাদীর খুনিদের গ্রেফতারের দাবিতে উত্তাল খুলনার শিববাড়িমোড়। সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতা এ অবস্থান কর্মসূচী শুরু করে। কারো কারো সাথে তাদের ছোট ছোট সন্তানেরা রয়েছে। সব বয়সী মানুষ কনকনে শীতকে উপেক্ষা করে এ আন্দোলনে অংশ নেন। এ জন্য নগরীর কেডিএ এভিনিউতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পথচারিরাও বিড়ম্বনায় পড়ে। বক্তারা বলেন, ওসমান হাদী ইনসাফ কায়েমের লড়াইয়ের সূত্রপাত করে গেছে। যার ঢেউ সর্বত্র ছড়িয়ে পড়ছে। মিছিলকারীরা বলছে, দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা। এক হাদী লুকান্তরে লক্ষ হাদী ঘরে ঘরে, ভারতের দালালরা হুশিয়ার সাবধান। রাত অবদি চলে এ আন্দোলন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button