দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ( ২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাগত দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক কপিল দেব বসাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা এবং বারাকপুর ইউপি প্রশাসক পুষ্পেন্দু দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।



