স্থানীয় সংবাদ
ড্যাব খুমেক হাসপাতাল শাখার সাধারন সম্পাদক অসুস্থ

স্টাফ রিপোর্টার ঃ
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), খুলনা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট (ইএনটি) ডা: আবু জাফর মো: সালেহ পলাশ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৬ ডিসেম্বর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।



