স্থানীয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্যান্সেলরের গভীর শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না…রাজিউন)। এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে”। ভাইস-চ্যান্সেলর মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button