বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৬নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গ্রেপ্তার ও কারাবাসসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও কখনো দেশ ত্যাগ করেননি। রাষ্ট্র ও দলীয় রাজনীতিতে তার ভূমিকা ছিল ঐতিহাসিক ও প্রভাবশালী।তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শোক ও সমবেদনা প্রকাশ করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।দোয়া ও শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সাইফুল্লাহ তারেক, খানজাহান আলী থানা বিএনপির সদস্য শেখ জিয়াউর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান, মোল্ল্যা লোকমান হোসেন, মোঃ শাহাজামাল, আঃ হক মোড়ল , মোঃ হারুন, মোঃ হাফিজুল ,মোঃ জামাল মোল্ল্যা, মোঃ জুয়েল হাছান, মোঃ দেলোয়ার হোসেন, মোল্ল্যা আমিরুল ইসলাম, মোঃ মুমিন, মোঃ শফিক, মোঃ শরিফুল ,আরমান হোসেন ইমন, মোঃ রাহুল, মোঃ আবির আহম্মেদ, ইসমাইল, মোঃ তুহিন, রিয়াজুল ইসলাম, নাইম সহ ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইমামউদ্দীন।



