বেগম খালেদা জিয়র মৃত্যুতে ড্যাব’র শোক

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপি চেয়ারপারসন এবং তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ইন্তেকাল (ইন্না লিল্লাহি…রাজিউন) করেন। তাঁর মৃত্যুতে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) খুলনা শাখার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। এছাড়া তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জনানো হয়। শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) খুলনা জেলা শাখার সভাপতি ডা. মোঃ রফিকুল হক বাবলু ও ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি ডা. মোঃ মোস্তফা কামাল সহ খুলনা ড্যাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা বলেন জনগনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও দেশের সার্বিক উন্নয়নে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা ও গণমুখী নেতৃত্ব,দৃঢ় মনোবল জাতিকে সব সময় পথ দেখিয়েছে উল্লেখ করে বিবৃতি দাতারা বলেন তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনৈতিক নেতাকে হারাল যা দেশের জন্য অপূরনীয় ক্ষতি। বিবৃতিতে সকল কে তাঁর জন্য দোয়া করার আহবান জানান হয়।



