স্থানীয় সংবাদ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএমএ’র শোক

খবর বিজ্ঞপ্তি ঃ সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), খুলনা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। এছাড়া তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জনানো হয়। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং বিএমএ খুলনা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মেহেদী নেওয়াজ সহ বিএমএ খুলনা শাখার কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা বলেন জনগনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও দেশের সার্বিক উন্নয়নে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।



