স্থানীয় সংবাদ
বছরের শুরুতে ৫লাখ ৭৮ হাজার নতুন বইয়ের ঘ্রানে মুখরিত প্রাথমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার ঃ বছরের শুরুতে প্রথম দিনে খুলনা বিভাগে মোট দুঁই লাখ নয়’শ ক্ষুদে শিক্ষার্থীর জন্য পাঁচ লাখ আটাত্তর হাজার নতুন বই পেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্র্থী ।এ দিকে নতুন বইয়ের ঘ্রানে মুখরিত হয়ে উঠে বিদ্যালয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসাহ খুশি দেখা যায়। এ বিষয়ে কথা হয় দিঘলিয়া ভ্রম্মগাতি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন বলেন আমাদের তিনশ’র বেশি ক্ষুদে শিক্ষার্থী আছে। যারা সকলে গতকাল সকালে নতুন বই পেয়েছে। এবছর ভালো উন্নত মানের বই সহ শক্ত মলাট ভিতরে সুন্দর ছবি লেখা অক্ষর গুলো পরিস্কার: সকল ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দিত।



