স্থানীয় সংবাদ
পরিবেশ সুরক্ষা মঞ্চের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা

স্টাফ রিপোর্টারঃ খুলনার পরিবেশ সুরক্ষা মঞ্চের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা শুক্রবকার সকালে নিরালা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. কুদরত ই খুদা। সভায় বক্তৃতা করেন সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, মাহফুজুর রহমান মুকুল, জাহাঙ্গীর আলম সিদ্দিকী, আফজাল হোসেন রাজু, মেরিনা যুথি, মুনীর চৌধুরি সোহেল, শরিফুল ইসলাম সেলিম, খলিলুর রহমান সুমন, নাজমুল আযম ডেভিড ও জয়। সভায়ন ময়ুর নদ রক্ষা, নবায়নযোগ্য জ্বালানীর ব্যাপারে প্রচারণা, ভবদহ রক্ষাসহ বিস্তারিত পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় আগামী ১০ জানুয়ারী ময়ুর নদের উজান এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত হয়।



