স্থানীয় সংবাদ

তেলিগাতী দক্ষিণপাড়ায় দোকানে রহস্যজনক আগুন

স্টাফ রিপোর্টারঃ আড়ংঘাটা থানাধীন তেলিগাতী দক্ষিণপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আড়ংঘাটা থানায় দোকান মালিক তাসলিমা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ তথ্যের সত্যতা স্বীকার করেন ঘর মালিক ডাঃ মনোরঞ্জন। অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার শাকিলদের দোকান ও আমার দোকান পাশপাশি হওয়ায় ১নং বিবাদী আমার উপর আগে থেকে ক্ষিপ্ত ছিল। ১নং বিবাদী অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি ছিনতাইসহ মাদক বিক্রি ব্যবসা চালিয়ে আসছে। ১নং বিবাদী বিভিন্ন অসহায় মানুষের নিকট থেকে চাঁদা দাবি করাসহ চাঁদার টাকা হাতি আনে। আমার দোকানে সকল ধরনের মাল থাকায় এবং আমার দোকানে ভালো বেচা কেনা হওয়ায় উপরোক্ত ১নং বিবাদী আমার উপর ক্ষিপ্ত হয়ে প্রায় সময় আমাকে বিভিন্ন ভয়ভতি ও হুমকি ধামকি দিতে থাকে। আমি রাতে দোকানে একা থাকায় ১নং বিবাদী আমাকে বিভিন্ন সময় আমাকে অশ্লিল কু-প্রস্তাব দেয় আমি বিবাদীর প্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে ১নং বিবাদী আমার নিকট চাঁদা দাবি করতে থাকে। আমি বিবাদীকে চাঁদা না দেওয়ায় বিবাদী আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দিতে থাকে। পরবর্তীতে বিবাদী বিভিন্ন সময় আমার দোকানে এসে আমার দোকানের বিভিন্ন মালামাল কৌশলে চুরি করাসহ আমার দোকান বন্ধ হওয়ার পরে দোকানের বাইরে থাকা লাইট চুরি করে নিয়ে যায়। ১নং বিবাদী আমার দোকানসহ আমার দোকানের পাশে বাড়ির মধ্যে থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। যা আমি দেখে ফেলাই এবং উক্ত ঘটনার সাক্ষী হওয়ায় বিবাদী আমাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়াসহ আমাকে দোকানে রেখে আমার দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদান করতে থাকে। গত কিছুদিন যাবৎ ১নং বিবাদী মাত্রা অতিরিক্ত ভাবে আমার নিকট চাঁদা দাবি করাসহ আমাকে বিভিন্ন অশ্লিল কু-প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় বিবাদী আমার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করে। গত ৩১ডিসেম্বর মিল বন্ধ থাকায় আমরা আমাদের দোকান বন্ধ রাখি। এই সুযোগে ১ জানুয়ারী দিবাগত রাত ২টার দিকে পূর্ব পরিল্পিত ভাবে আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আমি দোকানের যেখাইনে ঘুমাই সেই খানে আগুন দেয়। তখন দোকানে কেউ না থাকায় বিবাদীর দেওয়া আগুন আমার পুরো দোকানে ছড়িয়ে পরে। দোকানে আগুন অতিরিক্ত আকারে জলে উঠলে পাশের বাড়ির লোক আগুনের ঘটনা টের পেয়ে দ্রুত বাইরে এসে ডাক চিৎকার দেয় এবং আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে দোকানের ভ্যারাইটিজ মালসহ প্রায় সব মালামাল আগুনে পুরে যায়। যার ফলে আমার পাঁচ লক্ষ টাকার মত ক্ষতি সাধন হয়। পরে আমি এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করি।তেবে এলাকার একটি সূত্র জানায়, আগুনের ঘটনাটি রহস্যজনক। খুব সম্ভব কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সোহেলকে হয়রানি করার জন্য এ অভিযোগ আনা হচ্ছে বলে সূত্রটি জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button