স্থানীয় সংবাদ
যোগিপোল ৭ ও ৮নং ওয়ার্ডের উদ্যোগে কুরআনখানি ও দোয়া

# খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় #
স্টাফ রিপোর্টার ঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুরআনখানি ও দোয়া মাহফিল খানজাহান আলী থানার যোগিপোল ৭ ও ৮নং ওয়ার্ড এর উদ্যোগে গতকাল আছরবাদ জাব্দিপুর রেলগেটে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্ল্যা সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, মোল্লা সোহরাব হোসেন, মোসাদ্দেক হোসেন বিশ্বাস,বেগ মফিজুর ইসলাম, মুন্সি আজমল হোসেন, মোল্লা সোলাইমান, আজিজুল ইসলাম, মোঃ মাসুম ফকির, মোজাফফার ফকির, কামাল হোসেন, লিটু, মুক্তার, আলতাফ হোসেন, মোঃ শাহজাহান প্রমুখ।



