স্থানীয় সংবাদ

ফুলতলায় আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষণা

# শোকসভা ও বই বিতরণ #

স্টাফ রিপোর্টার ঃ ফুলতলা আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষণা, শোকসভা ও বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা গতকাল সকাল দশটায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।পরিচালনা পরিষদের সভাপতি প্রিন্সিপাল গাওসুল আযম হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ ফেরদৌস হোসেন।অন্নান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবীর, অধ্যাপক অহিদুজ্জামান, ডাক্তার অমিতাভ দাস, ডক্টর আজিজুল হক,মেম্বার এমদাদুল হক মিতুল,ব্যাংকার মিজানুর রহমান, পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম, সরদার কামরুজ্জামান খান, প্রিন্সিপাল মুজাহিদুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল ফয়জুল কবীর, ইঞ্জিনিয়ার খালেদুর রহমান ফয়সাল, ইউসুফ আলী মোল্লা, তানভীর হোসেন, হাফেজ মেহেদী হাসান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button