স্থানীয় সংবাদ

আইচগাতি সালেহিয়া ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল

# আজিজুল বারী হেলালের সহযোগিতায় ও খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে

রুপসা প্রতিনিধি ঃ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আজিজুল বারী হেলাল এর সার্বিক সহযোগিতায় ও খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল বিকাল ৩টায় আইচগাতি সালেহিয়া ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কোরআন খতম এবং বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা যুবদলের যুগ্ম- আহবায়ক গোলাম মোস্তফা তুহিন এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস পদ প্রার্থী শেখ তানভীর বারী হামীম। খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মঈদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন শেখ নয়ন,রেজা মাহমুদ মাসুম খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আশিকুর রহমান অনি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, মাহফুজ আহমেদ, রাসেল আকন বাবু, তাজুল ইসলাম তাজু, মোঃ আবু জাফর, অনিক আহমেদ, রাসেল শেখ, হাসিবুর রহমান রনি, ওয়াদুদ হোসেন, রাসেল ফারাজি, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর, হৃদয় আহমেদ রিপন, সদস্য সচিব মোল্লা সাইফুল ইসলাম,হিমেল গাজী,ইয়ামিন শেখ, মোঃ আবু সাঈদ, উত্তর রুপসা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রনি জমাদ্দার, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ, সরকারী রুপসা কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক, মাহমুদুল হাসান, শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ ইমরান হোসেন,কলেজ ছাত্রদলের আহবায়ক নূরুল আমিন পাপ্পু,আব্দুল্যাহ জমাদ্দার,আজিজুল ইসলাম, মোঃ ইশান মোল্লা, রাকিব গাজী, সদস্য সচিব শাফিন আলম সংগ্রাম,মোঃ রাতুল হাসান, মোঃ রাব্বি শেখ,বাপ্পি শেখ সহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মাদ্রাসা শিক্ষার্থী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সরকারি রুপসা কলেজ ছাত্রদলের আহবায়ক হাফেজ আব্দুল্যা জমাদ্দার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button