স্থানীয় সংবাদ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন জিয়া হায়দার চৌধুরী

খবর বিজ্ঞপ্তি ঃ
মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো: জিয়া হায়দার চৌধুরীকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। ৩০ ডিসেম্বর মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: আবদুর রউফের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তার অবসরের পর বিসিএস ক্যাডারের গ্রেডেশন তালিকার জেষ্ঠ্যতা অনুযায়ী জিয়া হায়দার চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। জিয়া হায়দার চৌধুরী ২০২৪ সালের ২২ ডিসেম্বর মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগদান করেন। ইতিপূর্বে তিনি মৎস্য অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জিয়া হায়দার চৌধুরী ১৯৬৭ সালের ২০ আগষ্ট তদানিন্তন ফরিদপুর জেলার শিবচর উপজেলার মাতবরের চর গ্রামে জন্মগ্রহণ করেন।



