স্থানীয় সংবাদ
১০ জানুয়ারী খুলনায় সুজনের বিভাগীয় নির্বাচনী সংলাপ

# জেলা ও মহানগর কমিটির সভায় সিদ্ধান্ত #
স্টাফ রিপোর্টারঃ সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা জেলা ও মহানগর কমিটির জরুরী সভা শনিবার বিকেলে সোনাডাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলঅ কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। বক্তৃতা করেন সুজনের বিভাগীয় সমনস্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, আঃ হালিম, এসকেএম তাছাদুজ্জামান, শেখ আইনুল হক, খলিলুর রহমান সুমন, ইসরাত আরা হীরা, বনানী সুলতানা ঝুমুর, বন্ধন চন্দ শ্রাবন, ইরিনা আক্তার প্রমূখ। সভায় আগামী ১০ জানুয়ারী সকালে আভা সেন্টারে বিভাগীয় নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হবে। ওই সংলাপে প্রধান অতিথি থাকবেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এছাড়া আগামী ২৭ জানুয়ারী হাদিস পার্কে প্রার্থীদের সাথে জনতার মুখোমুখি আলোচনা অনুষ্টিত হবে।



