স্থানীয় সংবাদ

দৌলতপুর জুট মিলের শ্রমিকদের আন্দোলন স্থগিত

# সোমবারে একটি বিল ও ধারাবাহিকভাবে অন্য বকেয়ার বিল পরিশোধের সিদ্ধান্ত #

স্টাফ রিপোর্টারঃ বন্ধ ঘোষিত দৌলতপুর জুট মিলে লিজ গ্রহীতা ইউনিওয়ার্ল্ড ওয়্যার নামক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের এক মাস সোমবার ও বাকী দু’ মাসের নভেম্বর ও ডিসেম্বরের বেতন ১৩ জানুয়ারী পরিশোধ কারার শর্তে আন্দোলনরত শ্রমিকরা আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেয়। একই সাথে আন্দোলনকারীদের অহেতুক হয়রানি করা যাবে না। প্রতি মাসের বিল ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে এমনই সিদ্ধান্ত হয় বলে জানান শ্রমিক নেতা জয়নাল আবেদীন ও নজরুল ইসলাম। দৈনিক প্রবাহ পরিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। তারা শনিবার সকাল ১০টায় প্রশাসন-মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে ত্রি-পক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে দাবি দাওয়ার ব্যাপারে সন্তোষজনক সিদ্ধান্ত হওয়ায় শ্রমিকরা আন্দোলন স্থগিত করে সকাল ১১টা থেকে কাজে যোগ দেয়। একই সাথে আন্দোলনের সময় হাজিরা দিয়ার দাবি মালিক পক্ষ মেনে নিয়েছে বলে শ্রমিক নেতারা জানান। তারা গত চার দিন ধরে মিলের ভিতরে অবস্থান ধর্মঘট পালন করে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকরা মিল অভ্যন্তরে ধর্মঘট পালন করে। শ্রমিক নেতা জয়নাল আবেদীন জানান, গত নভেম্বর মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। মিলে ১২০ জন শ্রমিক রয়েছে। যারা বেতন না পেয়ে মানবেতর জীবন যাবন করছে। আরেক শ্রমিক শেখ ফরিদ জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা মিলের ভিতরে অবস্থান ধর্মঘট পালন করে। গত ৪ দিন ধরে তারা আন্দোলন করা পর শনিবার একইভাবে আন্দোলনে বসলে সকাল ৯টায় মালিক পক্ষ তাদের সাথে বৈঠকে বসে। বৈঠকে সফল আলোচনা হওয়ায় তারা আন্দোলন স্থগিত করা হয়। ফরসুন গ্রুপের এ মিল বন্ধ হতে চলেছে। ইতোমধ্যে মিলের একাংশে জুতা উৎপাদন করা হতো তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জুটের অংশ বন্ধ করতে তারা ষড়যন্ত্র করছে। এ জন্য তারা সরকারের বদনাম করছে। মিলের প্রোডাকশন ম্যানেজার ইসরাফিল মল্লিক জানান, সফল আলোচনা শেষ সকাল ১০টা থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়। বকেয়ার একটি বিল সোমবারে দেয়ার সিদ্ধান্ত হয়। বাকী ধারাবাহিকভাবে দেয়া হবে।
সাড়ে তিন বছর বন্ধ থাকার পর খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল দৌলতপুর জুট মিলটি ফরচুন গ্রুপের কাছে ইজারা দেয়া হয় ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে। এখন বেসরকারি খাতের ফরচুন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি সেখানে নতুন করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু কাঁচামালের অভাবের গত ৯ মে মিলের জুতার সেকশন বন্ধ করা হয়। যদি ও কর্তৃপক্ষ বলছেন, তারা শ্রমিকদের ছুটি দিয়েছেন। পরে কর্তৃপক্ষ মিল খোলার ব্যাপারে আরো সময় নিয়েছে। বন্ধকৃত সেকশন দু’টি হলো, কাটিং ও সুইন। এ মিলে পাটপণ্যের পাশাপাশি প্রতিষ্ঠানটি ওই পাটকলে জুতাও তৈরি করছে। পাট পণ্য উৎপাদন অব্যাহত থাকলেও জুতা তৈরির সেকশন দু’টি ছুটি দেয়া হয়েছে। এ দু’টি সেকশনে দু’শত শ্রমিক কাজ করে। সরেজমিনে দেখা যায়, মিলের প্রধান ফটকে বড় করে লেখা ‘দৌলতপুর জুট মিলস লিমিটেড, পরিচালনায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি’। কারখানার ভেতরে শ্রমিকেরা কাজ করছেন। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালে স্থাপিত দৌলতপুর জুট মিলটি ২০০২ সালে বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২০১২-১৩ অর্থবছরে মিলটি পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু লোকসানের কারণে ২০২০ সালের জুলাইয়ে আবারও বন্ধ হয়ে যায় পাটকলটি। গত ৪ সেপ্টেম্বর মূল কারখানাসহ পাটকলের প্রায় ১৪ একর জায়গা ইজারা দেওয়া হয় ফরচুন গ্রুপকে। মাসিক সাড়ে ৯ লাখ টাকায় ৩০ বছরের জন্য এই ইজারা দেওয়া হয়েছে। প্রতি ৫ বছর পরপর ১০ শতাংশ করে ভাড়া বাড়ানো হবে। এরই মধ্যে কয়েক বছরের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে ফরচুন গ্রুপ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button