খুলনা ২ আসনে হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা। রবিবার (৪ জানুয়ারী) সকাল ১০-৩০ মিনিটে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ঘোষণা কালে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রস্তাবক ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, সমর্থনকারী নগর সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতী ইমরান হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শোয়েব আলী, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, আবু মোহাম্মদ বেলাল, আব্দুল মান্নান, মোঃ মঈন উদ্দিন, মুফতী আমানুল্লাহ, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ।



