দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম করেছেন: এড. মনা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি ও ডায়াবেটিস সমিতি খুলনার আহ্বায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল দেশের প্রতি গভীর ভালোবাসা, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়। রবিবার (৪ জানুয়ারি) বিকালে ডায়াবেটিক সমিতি খুলনার উদ্যোগে নগরীর ডায়াবেটিক সমিতির সভা কক্ষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম মনা আরও বলেন, একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থেকেও বেগম খালেদা জিয়া কখনো ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেননি। তিনি সর্বদা রাষ্ট্র, সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়েছেন। স্বৈরশাসন ও একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। তিনি ছিলেন জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার প্রতীক।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, সাহসিকতা ও আদর্শ আমাদের আগামী দিনের রাজনৈতিক পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। তার আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, ফেরদৌস আলম, ডা. মোস্তফা কামাল, কে এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান, বদরুল আনাম খান, শফিকুল ইসলাম শফি, সজীব তালুকদার, তছলিমা খাতুন ছন্দা, মনজুর হাসান অপু, জাহাঙ্গীর আলম, কাজী সান্টু, জিয়াউর রহমান জিয়া, ডা. আক্তারুজ্জামান, ডা. এম বি জামান, ডা. মেহেদী হাসান, ডা. নাজমুল সাদাত, ডা. সালাউদ্দিন আহমেদ, ডা. জগবন্ধু দাস, ডা. ফাওমিদা সুলতানা, ডা. এফ এম মনিরুজ্জামান, ডা. শাবমাজ সরোয়ার, ডা. নাকিব উদ্দিন, ডা. আবিদাতুস সুমাইয়া, মো. নুরুজ্জামান শেখ, মো. আমিরুল ইসলাম, মো. আরিফ, রাব্বি, আপন ও আব্দুল্লাহ আল মুজাহিদসহ ডায়াবেটিকস হাসপাতালের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



