স্থানীয় সংবাদ

দৈনিক কালের কণ্ঠের এইচ এম আলাউদ্দিন গুরুতর অসুস্থ

# এমইউজে ও বিএফইউজের সুস্থতা দোয়া কামনা #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন মেরুদন্ডের এল-৫ ও এস-১ সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ১১ নবেম্বর এম আর আই করার পর এই সমস্যা ধরা পড়ে। ২৩ ডিসেম্বর ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালের অর্থপেডিক্স, নিওরো ও স্পাইন সার্জন ডা. নাজমুস সাকিব এর তত্ত্বাবধায়নে খুলনার সোনাডাঙ্গাস্থ হাফিজ নগরের নিজ বাড়িতে অটোট্যাকশন নিয়ে আছেন। সিনিয়র এই সাংবাদিক নেতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
এমইউজে খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও মুহাম্মদ আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এইচ এম আলাউদ্দিনকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করার জন্য আমরা দেশবাসী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করার আহ্বান জানাচ্ছি; আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন আমীন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button