স্থানীয় সংবাদ
সিটি কর্পোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কেসিসি কর্মকর্তার মেধা তালিকায় স্থান

স্টাফ রিপোর্টারঃ সিটি কর্পোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাগণের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা (কোর্স) সফলভাবে সম্পন্ন হয়েছে। ১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত এনআইএলজি মিলনায়তনে এ প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন কেসিসির ভেটেরিনারি সার্জন ড, পেরু গোপাল বিশ্বাস। তিনি মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। প্রশিক্ষণ শেষে জয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এলজিইডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আদিলুর রহমান খানের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন প্রশিক্ষণে তৃতীয় স্থান অধিকারী কেসিসির ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস। এ প্রশিক্ষণে বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে ২৬ জন কর্মকর্তা অংশ নেন।



