শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ইউএনও

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ প্রচন্ড শীতে শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন। সোমবার রাত ৮টার দিকে তিনি উপজেলার মামুদকাটি ও রঘুনাথপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বৃদ্ধা পূর্ণিমা মন্ডলের করুণ জীবনযাপন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। স্বামী, সন্তানহীন পূর্ণিমা মন্ডল বাবা-মা ও ভাই হারিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। একটি খুঁপড়ি ঘরে কোনো খাট ছাড়াই মাটিতে বিছানা পেতে এই তীব্র শীতে রাত কাটাতে হয় তাকে। পূর্ণিমা ম-লের অসহায়ত্ব দেখে ইউএনও স¤্রাট হোসেন তাকে দুটি কম্বল প্রদান করেন। পাশাপাশি শিগগিরই তার জন্য একটি নতুন খাট কিনে দেওয়ার আশ্বাস দেন ইউএনও। এদিন তিনি দুটি গ্রামে ঘুরে ঘুরে প্রকৃত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। স্থানীয়রা জানান, রাতের বেলায় সরাসরি অসহায় মানুষের বাড়িতে গিয়ে ইউএনওর এই সহায়তা কার্যক্রম তাদের হৃদয় ছুঁয়ে গেছে। মানবিক দায়িত্ববোধ ও তাৎক্ষণিক সহায়তায় ইউএনও সম্রাট হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী।



