স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক

# খানজাহান আলী থানা বিএনপির নাগরিক শোক সভায় কুয়েটের সাবেক ভিসি প্রফেসর ড মুহাম্মদ মাসুদ #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ মাসুদ বলেছেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়া আজীবন রাজপথে ছিলেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব ফুলবাড়িগেট বাস স্ট্যান্ড চত্বরে খানজাহান আলী থানা বিএনপি আয়োজিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান আলোচক ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়ছেদ আলী, কুয়েটের সাবেক প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শরীফুল আলম। খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে আলোচনা করেন, কুয়েটের আইইএম বিভাগের প্রফেসর ড. মোঃ হাসান আলী, এম ই বিভাগের মোঃ মাহমুদুল আলম, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম শুকুর, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা নেত্রী সাম্মি চৌধুরী মলি, থানা ছাত্রদলের আহবায়ক মোঃ হাবিবুর রহমান বিপ্লব, সদস্য সচিব মোঃ সিয়াম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ বিল্লাল হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহ, ওলামা দলের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম। নাগরিক শোক সভায় কুয়েট অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া, কুয়েট কর্মকর্তা সমিতির মোঃ রবিউল ইসলাম, থানা বিএনপি নেতা হেলাল শরীফ, যুবদল নেতা মোল্লা সোলায়মান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নেসার উদ্দিন মন্টুসহ খানজাহান আলী থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাগরিক শোক সভায় দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী গেট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান হাফিজী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button