খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আটরা গিলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড

# বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা #
স্টাফ রিপোর্টার ঃ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন মরহমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএন পির উদ্যোগে গতকাল সন্ধ্যায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবী। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাছেদ আলী,খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য এস এ রহমান বাবুল,খান জাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সোহাগ হোসেন। মোহাম্মদ ইসমাইল হোসেন বাবু ও মোঃ জনি হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খোকা, এনামুল হাসান ডায়মন্ড,আব্দুর রব মুন্সী, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোল্লার সোলায়মান হোসেন, সাইফুল ইসলাম, মিনা মুরাদ হোসেন, ফকির রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, আলহাজ্ব শেখ আল আমিন, মোহাম্মদ লিটন হোসেন, সৈয়দ হাফিজুর রহমান সাফি, সাইফুল্লাহ তারেক, হাসনাহেনা , এস এম ইলিয়াস হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, আবু বক্কার সিকদার, আলতাব হোসেন, মোঃ মহসিন বিশ্বাস, মোসলেম, সৈয়দ শাহজাহান আলী, হালিম শিকদার, ফখরুল ইসলাম, মুন্সি মারুফ হোসেন, শেখ আলী হোসেন, শেখ সেলিম আহমেদ , খয়বার হোসেন, লোকমান হোসেন, ফরহাদ হোসেন, নাসির উদ্দিন, সৈয়দ আরিফুর রহমান, জাকারিয়া মাহমুদ পিটু, সরদার ফজলুর রহমান, শিরিনা আক্তার, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোহাম্মদ হাদিউজ্জামান, আলমগীর হোসেন ইমন, মোঃ মনজুরুল, শেখ ইশতিয়াক হোসেন, তহিদুল ইসলামসহ বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগ সংগঠনের নেতৃবৃন্দ ।



