দৌলতপুরে ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দৌলতপুর থানা বিএনপির নির্বাচনী কার্যালয়ে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৫নং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান রছির সভাপতিত্বে ও সদস্য সচিব আজিমুল হক আজিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি খবির উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল কবির, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সামদানী, সদস্য সচিব সরদার আলামিন রতন, দৌলতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মৃদুল, সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়াহিদুজ্জামান রনি, ছাত্রদলের সাবেক থানা সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক এস এম আহাদ, স্বেচ্ছাসেবকদল নেতা শেখ রফিকুল ইসলাম,বিপ্লব কুমার দে,তুহিন শেখ, নজরুল ইসলাম বাচ্চু, মোঃ সুমন খান, সুমন মল্লিক, মো. রুবেল, দপ্তর সম্পাদক মোঃ জামিল হোসেন, ফিরোজ জমাদ্দার, খন্দকার সাদ্দাম হোসেন, জ্যাকি বীন মীর, জাহিদ মোল্লা, মোঃ কুদ্দুস, অর্ক, হাসান, মাসুম, মো.রাশেদ, আফসার, রেজাউল মুন্সী, মোঃ আরিফুল, ইয়াদুল ইসলাম, রাব্বিসহ থানা ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। হাদিউজ্জামান, আলমগীর হোসেন ইমন, মো মনজুরুল ইমাম, শেখ ইসতিয়াক, তৌহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



