দিঘলিয়ায় ঘন কুয়াশা আর তীব্র শীতে দুর্ভোগে দিন কাটাচ্ছে নি¤œ আয়ের মানুষ

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়া উপজেলায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ভোর থেকে রাস্তা ও নদীগুলোতে যান চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অপর দিকে নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা নির্বাহে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সূত্র থেকে জানা গেছে, সারা দেশের ন্যায় দিঘলিয়া উপজেলায় রাতের আঁধার নামার সাথে সাথে কখনও সারাদিন আবার কখনও দুপুর পর্যন্ত সূর্য ঘন কুয়াশায় ঢেকে থাকে। রাস্তায় ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরোনো কঠিন হয়ে পড়ছে। কখনও কখনও দুর্ঘটনায় পতিত হচ্ছে। নদীতে লোকজন পারাপারে আরও মানুষ পড়ছে কঠিন বিপাকে। আবার শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ইজিবাইক, মোটরসাইকেল ও ভ্যান চালকদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। নৌকার মাঝিদের তীব্র শীতে নৌকা পারাপার দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দেয়াড়া-দৌলতপুর বাজার খেয়াঘাট মাঝি আঃ হান্নান এ প্রতিবেদককে জানান, ঘন কুয়াশা আর তীব্র শীতে আমাদের নৌকা চালাতে খুবই কষ্ট হচ্ছে। একদিকে দুর্ঘটনায় পতিত হতে হচ্ছে। অপর দিকে তীব্র শীতে নৌকা পারাপার কঠিন হয়ে পড়ছে।
ফরমাইশখানা গ্রামের ভ্যান চালক সলেমান ও রবিউল এ প্রতিবেদককে বলেন, ঘন কুয়াশায় গাড়ি চালানো ঝুকিপূর্ণ। আর তীব্র শীতে সকালে ও সন্ধ্যার পর গাড়ি চালানো খুবই কষ্টকর। যে কারণে পরিবারের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।
একই গ্রামের ইজিবাইক চালক মোল্লা শহিদুল ইসলাম বলেন, শীতে গাড়ি চালানো খুবই সমস্যা। সকালে ও রাতে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে পরিবারের ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়ছে।



