স্থানীয় সংবাদ

প্রশাসনের আশ্বাসে সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমানের আশ্বাসের প্রেক্ষিতে নৌযান মালিকেরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে মঙ্গলবার দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহন অধিদপ্তর) হয়রানীর প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদাণ করেন নৌযান মালিকেরা। সেই স্মারকলিপির প্রেক্ষিতে ডিজি শিপিংয়ে কর্মকর্তারা নৌযান মালিকদের পূর্ব থেকে নোটিশ ছাড়া কোন অভিযান পরিচালনা ও হয়রানী করবেনা বলে আশ্বস্ত করেন স্থানীয় প্রশাসন। যার ফলে নৌযান মালিকেরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেয়। মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, কোন ধরণের পূর্ব নোটিশ ছাড়া গত রবিবার ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের উপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙ্গে ও কেটে আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানা করেন। এর প্রতিবাদে নৌযান মালিকেরা সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেয়। এবং এর প্রতিকার চেয়ে বোট মালিকপক্ষ মঙ্গলবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়। এর প্রেক্ষিতে পূর্ব নোটিশ ছাড়া অভিযান ও কোন ধরণের হয়রানী করবেনা ডিজি শিপিং স্থানীয় প্রশাসনের এমন আশ্বাসে মঙ্গলবার রাত ৯টা নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button