স্থানীয় সংবাদ
কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক। শুক্রবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ শফিকুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা।
