স্থানীয় সংবাদ
সাংবাদিক আলাউদ্দিনের সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার বিবৃতি

দিঘলিয়া প্রতিনিধি ঃ দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পুর্বাঞ্চলের সিটি বার্তা সম্পাদক এইচ এম আলাউদ্দিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সহ সাধারণ সম্পাদক আবীদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, বেনজীর আহমেদ মুকুল,মোঃ জাহিদ হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, মোল্লা ইকবাল হোসেন, মোঃ আঃ কুদ্দুস মোল্লা, খান শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ মিলন হোসেন প্রমুখ।



