স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় আচরণবিধি মানছেননা সংসদ সদস্য প্রার্থীরা

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনা -০৪ নির্বাচনী এলাকার দিঘলিয়ায় আচরণবিধি মানছেননা সংসদ সদস্য প্রার্থীরা। নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উদাসীন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন আরোপিত আচরণবিধি ভঙ্গ করে চলেছেন সংসদ সদস্য প্রার্থীরা। অতিসম্প্রতি খুলনা-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানকে সামনে রেখে দিঘলিয়া উপজেলাসহ রূপসা ও তেরখাদা উপজেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে সেনহাটীতে আলহাজ্ব সারোয়ার কলেজে আনুষ্ঠানিকভাবে ফ্রী মেডিকেল ক্যাম্প করে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে প্রচারণা চালিয়ে প্রার্থীর ছবি সম্বলিত প্রার্থীর নাম উল্লেখ করে সৌজন্যে উল্লেখ করে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। কোনো কোনো ক্যাম্পে ঔষুধও দেওয়া হচ্ছে। কোথাও কোথাও হুইল চেয়ার প্রদান করা হচ্ছে প্রার্থীর সৌজন্যে। সেনহাটীতে ফ্রী মেডিকেল ক্যাম্প উপজেলা প্রশাসন কর্তৃক বাঁধাপ্রাপ্ত হলেও পিছু হটেনি আয়োজককারিরা। প্রশাসন এধরণের আয়োজন আচরণ বিধি লঙ্ঘন বলে জানালেও কাজ হয়নি। এছাড়া রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলায় প্রতিদিন নির্বাচনী কার্যক্রম চলছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তারা রয়েছেন নিরব দর্শকের ভূমিকায়। কোনো কোনো প্রার্থী বলছেন তিনি ভোটারদের আশীর্বাদ পেলে কৃষি কার্ড ও পারিবারিক কার্ড বানিয়ে দিবেন। যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও সাধারণ মানুষের দৃষ্টিতে এলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে না। সনাতন ধর্মাবলম্বীদের নানা অনুষ্ঠানে গিয়েও নানা প্রলোভনের কথা এবং সুযোগ সুবিধার কথা শোনানো হচ্ছে। এমনি অভিযোগ খুলনা-৩ আসন এলাকায়ও। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রতিকী পোস্টার।
সূত্র জানিয়েছে, এভাবে চলতে থাকলে এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করলে নির্বাচন কমিশনের ইমেজ ও গ্রহণযোগ্যতা নষ্ট হবে এমনটাই জানিয়েছেন বিজ্ঞমহল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button