নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার বেলা ১১টায় নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী, (এনডি), ওএসপি, এন ডি সি, পিএসসি, বিএন এর সাথে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ নৌযান ব্যবসার বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন। মহাপরিচালক মহোদয় সমস্যাবলী পুঙ্খানুপুঙ্খ রূপে মনোযোগ সহকারে শোনেন এবং পরবর্তীতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নৌ-পরিবহন মালিক গ্রুপকে পূর্ণ সহায়তা দিবেন বলে আশ^স্ত করেন। উক্ত সভায় নৌ পরিবহন মালিক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের মাননীয় সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, কাজী ফেরদৌস হোসেন, মহাসচিব মোঃ মফিজুর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, বেগ মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি পরিচালক মোঃ জোবায়ের হোসেন, মোঃ ফারুক আহম্মেদ খান, মোঃ ওমর ফারুক মিঠু, এম এম আসাদুজ্জামান, আব্দুল মতিন তালুকদার, এস এম আসিফ মঈন, মোঃ শামীম তালুকদার, মোঃ শামীম হোসেন, মোঃ জোবায়ের রহমান মিয়া, বশির উদ্দিন আহম্মেদ, মোঃ শফিকুল ইসলাম, কে এম আব্দুস সালাম ও এস কে তানজিম আহমেদ ফারিন সহ সিরিয়াল প্রথা, সর্বনি¤œ দর, বিলম্ব মাশুল ও বাস্তবায়ক বিষয়ক কমিটির আহ্বায়ক মোঃ হাফিজুল ইসলাম চন্দন উপস্থিত ছিলেন।



