স্থানীয় সংবাদ

মার্কিন সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে সারা দুনিয়ার শোষিত জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে

# খুলনা নাগরিক সমাজের সমাবেশে নেতৃবৃন্দ #

খবর বিজ্ঞপ্তি ঃ ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং মাদুরো ও তার স্ত্রীকে ফেরত প্রদানের দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এর সভাপতিত্বে এবং আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ডাঃ মনোজ দাস, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনির চৌধুরী হোসেল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, শিক্ষক নেতা বীরমুক্তিযোদ্ধা নিতাই পাল, হাজী মালেক ফাউন্ডেশনের মোঃ কামাল হোসেন, খুলনা বিশ^বিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলী, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, সাবেক ছাত্র নেতা, বেতার ব্যক্তিত্ব এস এম চন্দন, নাগরিক আইন পরিষদের ইনস্ট্রাক্টর এ্যাড. মেহেদী হাসান, নিরাপদ খুলনা চাই এর সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম সবুজ, প্রধান শিক্ষক সাঈদা পারভীন, সাংবাদিক মোসলেহ উদ্দিন তুহিন, গণ সংহতি আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব আসিফ চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিল, খুলনার আহ্বায়ক এম হুমায়ুন কবির, বাংলাদেশ লেখক শিবির খুলনার সহ-সভাপতি সুভাষ সাহা, নিরাপদ খুলনা চাই এর সিনিয়র সহ-সভাপতি কবি নাজমুল তারেক তুষার, যুগ্ম সম্পাদক গাজী সালাউদ্দিন আনসারী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মনি খান, প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলিম, মোঃ মশিউর রহমান টুকু, রেজাউল ইসলাম রেজা, নিপ্পন চৌধুরী,সাহানা সুলতানা, আফরোজা আক্তার মীম, মোঃ সোলায়মান হোসেন সুমন প্রমুখ। এ সময়ে বক্তারা বলেন, মার্কিন সা¤্রাজ্যবাদ সারা দুনিয়ার মানুষকে গণতন্ত্র ও সুশাসন শেখায় অথচ নিজেরাই চরমভাবে গণতন্ত্র ও সুশাসন বিরোধী কর্মকান্ড অব্যহত রেখেছে। যেখানেই খনিজ সম্পদ বিশেষ করে তেল ও গ্যাসের খনি সেখানেই আগ্রাসন। তারা তাদের স্বার্থে কখনো কাউকে গণতন্ত্র বিরোধী, পারমানবিক শক্তির অধিকারী, মাদক চোরা চালানের রুট ইত্যাদি আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, মানবতা সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, পিছনে ফেলে নির্লজ্জের মত সামরিক অভিযান পরিচালনা করেন। ভেনিজুয়েলা একটি স্বাধীন ও সার্বভৌম্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও একটি ভিন্ন দেশ রাতের আধারে সেদেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেল। এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আরো দুঃখের বিষয় তাদেরকে রাখা হয়েছে আমেরিকার নরক বলে খ্যাত একটি কারাগারে। তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে মাদক আইনে মামলা। সব কিছুই যেন তুঘলকি কান্ড। মার্কিন সা¤্রাজ্যবাদের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে সারা দুনিয়ার শান্তিকামী মানুষতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা খুলনা তথা বাংলাদেশের মানুষকে এব্যাপারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে এহেন কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button