স্থানীয় সংবাদ

স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়ন বৈধ

কালিয়া (নড়াইল), প্রতিনিধি ঃ নড়াইল-১ (৯৩) আসনের রাজনীতিতে ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রত্যাশার এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তাঁর প্রার্থিতা নিয়ে সৃষ্ট সব জটিলতার অবসান ঘটলো এবং নির্বাচনী মাঠে তাঁর অংশগ্রহণ চূড়ান্তভাবে নিশ্চিত হলো।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নড়াইল-১ আসনের মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন আইনগত সকল দিক বিবেচনা করে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে রায় প্রদান করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল শুনানিতে প্রার্থীর পক্ষে উপস্থাপিত বক্তব্য, দাখিলকৃত কাগজপত্র ও সংশ্লিষ্ট আইনগত বিষয়সমূহ গভীরভাবে পর্যালোচনা করা হয়। কমিশনের পর্যবেক্ষণে উঠে আসে, মনোনয়নপত্র ঘিরে উত্থাপিত সকল আপত্তির যথাযথ নিষ্পত্তি হয়েছে এবং প্রার্থিতা বহাল রাখার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে নড়াইল-১ আসনের সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি, আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে। সমর্থক ও শুভানুধ্যায়ীরা এ সিদ্ধান্তকে সত্য, ন্যায় ও গণতন্ত্রের সুস্পষ্ট বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁদের আশা, সৎ, যোগ্য ও শৃঙ্খলাবোধসম্পন্ন নেতৃত্বের প্রতীক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন নড়াইলের উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত নড়াইল-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন গতি সঞ্চার করেছে। একজন সাহসী, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও জনআস্থাভাজন স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অর্থবহ হয়ে উঠবে।
নড়াইল-১ আসনের ভোটারদের প্রত্যাশাÍজনগণের শক্তিকে সম্বল করে এগিয়ে যাবেন লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন এবং ন্যায়, উন্নয়ন ও সুশাসনের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button