রাজনীতি যার যার কিন্তু রূপসাবাসি সকলেই আমার – রূপসায় খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি : খুলনা -৪ আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়া এখন আর বিএনপি’র একার সম্পদ নয়। তার জন্য সারাদেশের মানুষ প্রান্তিক থেকে দোয়া করেছেন।,আমার প্রিয় রূপসা,তেরখাদা ও দিঘলিয়ার মানুষ এবং আমার দল বিএনপি’র পক্ষে প্রতিদিন কয়েকটি দোয়া ও স্মরণ সভা করছে। শুধু অচিনতলা মদিনাতুল উলুম মাদ্রাসা নয়, বাংলাদেশের সকল স্থানেই দোয়া করছেন।
আমরা এখান থেকে দোয়া করবো ইহ জগতে যে ইজ্জত আমাদের নেত্রীকে দিয়েছেন সেই সন্মান পরকালেও আল্লাহ তায়ালা যেন তাকে দেন।তিনি আরো বলেন,বাংলাদেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। বিগত ১৭ বছর বাংলাদেশের গনতন্ত্র ছিলো না । এবার গনতন্ত্রের মাধ্যমে সরকার গঠন করা হবে। আপনারা রূপসার মানুষ ঐক্যবদ্ধ থাকুন। এখানে সকল দলের রাজনীতি থাকবে। রাজনীতি যার যার কিন্তু রূপসাবাসি সকলেই আমার।আপনারা বিচার শালিশ থেকে নিজেদের দূরে রাখুন। দেশে বিচার ব্যবস্থা রয়েছে। আপনি যে দলের লোক হন, কিন্তু অন্যায় কারীকে দলীয় ভাবে দেখবেন না। অন্যায় কারী যে হোক না’কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের নেতা তারেক রহমান , তাকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ। আমারা ৮ টি বিষয় কে গুরুত্ব দিয়েছি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,পরিবার,কর্মসংস্থান,শিল্প কারখানা, যোগাযোগ,এবং আইন ও বিচার।
আমরা ধর্মকেও প্রাধান্য দিবো। আমি জনতার মুখোমুখি হতে চাই, আমাকে আপনারা ২৩ জানুয়ারি রূপসা সরকারি কলেজ মাঠে বিকাল ৩ ঘটিকায় আপনার সরাসরি প্রশ্ন করতে পারবেন।১২ জানুয়ারি (সোমবার) বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অচিনতলা মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে নৈহাটি ইউনিয়নের এলাকা বাসি কর্তৃক আয়োজিত দোয়া ও স্বরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দোয়া ও স্বরণ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,মোল্লা খায়রুল ইসলাম,কামরুজ্জামান টুকু,শেখ আব্দুর রশিদ,শেখ আজগর আলী,আনিসুর রহমান,মোল্লা রিয়াজুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন- আহবায়ক বিকাশ মিত্র, রয়েল আজম, রবিউল ইসলাম রবি, রূপসা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন শেখ,স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুল ইসলাম বিপ্লব,সোহাগ, সাইফুল,হাবিবুর রহমান বেলাল,রেজাউল ইসলাম রেজা, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু দিদারুল ইসলাম , ফিরোজ মীর,নয়ন মোড়ল,শাহানাজ বেগম, মনিরা সুলতানা,রোকসানা বেগম, যুবদল নেতা মোঃ মুক্তাদির, আজিজুর রহমান, মাইনুল হাসান, মিজানুর রহমান মিজান, সাহাজামান প্রিন্স,এসে এমন মেহেদী, ছাত্রদলের নেতা জান্নাতুল নাঈম,রাকিবুজ্জামান রাকিব, শাহরিয়ার হোসেন রাতুল প্রমুখ।



