স্থানীয় সংবাদ

চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো।

দাকোপে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

দাকোপ (খুলনা) প্রতিনিধি ঃ আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী খুলনার দাকোপে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। শনিবার বেলা ১২টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি জামায়াত কর্মিদের সততা দেশ প্রেম ও ন্যায় নিষ্ঠার কথা তুলে ধরে বলেন, আসন্ন নির্বাচনে আমি নির্বাচীত হতে পারলে এ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার অবসান ঘটানোর পাশাপাশি ঘুষ দুর্নীতি লুটপাট চাঁদাবাজি নির্মূল করবো। অতীতের রাজনীতির ধারা পরিবর্তন করে এই জনপদকে সম্প্রীতি আর শান্তির জনপদে পরিনত করবো। তিনি নির্বাচনে সাংবাদিকদের গঠনমূলক সহযোগীতা কামনা করেন। উপজেলা জামায়াতের ব্যবসায়ী সংগঠনের সভাপতি আলহাজ্ব জি এম ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আল আমিন গোলদার, চালনা পৌরসভা জামায়াতের আমির হাফেজ নজরুল ইসলাম ও দাকোপ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নূরনবী ঢালী। একই স্থানে বেলা ২টায় উপজেলা জামায়াত আয়োজিত উপজেলার হিন্দু ধর্মীয়নেতা পুরোহিতদের এক সভায় কৃষ্ণ নন্দী প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সহসাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আকতারুজ্জামান। উপরে উল্লেখিত নেতৃবৃন্দসহ আরো বক্তৃতা করেন ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্যা, কামারখোলা ইউনিয়ন জামায়াত আমির মাওঃ আবুল হাসান, এ্যাডঃ আমিনুল ইসলাম, মোঃ আবু সাঈদ, চালনা পৌরসভা জামায়াতনেতা সত্যজিত বাওয়ালী, হিন্দু ধর্মীয়নেতা দুলাল মন্ডল, মৃদুল মোড়ল, রবেন চক্রবর্তী, কিশোর কুমার ব্যানার্জী, প্রদীপ চক্রবর্তী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button