বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মোল্লাহাট প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মোল্লাহাট প্রেসক্লাবের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বাগেরহাট প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবুসাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারণ সম্পাদক, মোঃ ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক এসএম শামচুর রহমান, নির্বাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ সভাপতি আরাফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুসা কালিমুল্লাহ, প্রচার সম্পাদক মীর মাসুদ, নির্বাহী সদস্য মোঃ বদিউজ্জামান, মাহফুজুর রহমান চৌধুরী নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়ন, পেশাগত চ্যালেঞ্জসমূহ এবং সম্প্রতি সামাজিক ও রাজনৈতিক ইস্যুসমূহ নিয়ে আলোচনা করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই ধরনের সাক্ষাৎ ভবিষ্যতে সম্পর্ককে আরো গভীর করবে এবং সাংবাদিকতার কল্যাণে উভয় প্রেসক্লাবের মধ্যে সহযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষেই একে অপরকে অভিনন্দন জানানো হয় এবং সাংবাদিকতা পেশায় একত্রিত হয়ে কাজ করার প্রবণতার ওপর গুরুত্বারোপ করা হয়।



