স্থানীয় সংবাদ

১৫নং ওয়ার্ড সুজনের সভায় নেতৃবৃন্দ গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশ বাঁচবে

স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে গ্যাঁ-তে ভোট দিন। হ্যাঁ জিতলে বাংলাদেশ বাঁচবে। হ্যাঁ জিতলে দু’বারের বেশী কেউ প্রধান মন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসবে। দলীয় প্রধান প্রধানমনস্ত্রী হতে পারবেন না। জুলাই যোদ্ধাদের আইনী স্বীকৃতি মিলবে। এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হবে হ্যাঁ জিতলে। সুতরাং আপনারা হ্যাঁ-তে ভোট দিন। শনিবার বিকেলে ১৫নং ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন ১৫নং ওয়ার্ড কমিটির জরুরী সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সুজন ১৫নং ওয়ার্ড আহবায়ক এড. আরিফা খাতুন। সভায় অতিথি ছিলেন ১৫নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী ইমরুল হাসান টিটো, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সজিব। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুজন ১৫নং সদস্য সচিব শামসুল আলম সুমন, পেয়ার সুমন, রুনা খাতুন, জাকির হোসেন, আশরাফ মাহমুদ রকি, নুরে আলম সুজা, রফিকুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম, মোসা আরি প্রমূখ। সভায় শুক্রবারে ১৫নং ওয়ার্ড সুজনের সদস্য তাসলিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় রাজনৈতি দলের শীর্ষ পদে থাকায় সুজনের গঠনতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে আহবায়ক এড. আরিফা খাতুন স্বেচ্ছায় ওই পদ থেকে পদত্যাগ করেন। পরে নেতৃবৃন্দ এলাকায় হ্যাঁ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button