খুলনা নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী মুহাইমীন বি ক্যাটাগরিতে ২য়

# জাতীয় পর্যায়ে ফিজিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৬ #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ১৬তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০২৬’র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ,খুলনার দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মোঃ শাহারিন আল-মুহাইমীন বি ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ১৬ জানুয়ারি শুক্রবার চট্টগ্রামের ফয়েজ লেকের সী ওয়ার্ল্ড ওয়াটার পার্কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ বি ক্যাটাগরির ৩৮৭ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, পদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের মেধা প্রমাণের সুযোগ হিসাবে ২০২৫ সালের আগস্ট মাসে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ ফিজিক্রা অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়। ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে এটি বিভিন্ন গ্রেড অনুযায়ী চারটি ক্যাটাগরিতে বিভক্ত (ক্যাটাগরি অ: ক্লাস ৫-৬, ই: ক্লাস ৭-৮, ঈ: ক্লাস ৯-১০, উ: ক্লাস ১১-১২) হয়ে বিভিন্ন ধাপে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। গত ২৭ ডিসেম্বর খুলনা আঞ্চলিক পর্ব সোনাডাঙ্গাস্থ খুলনা কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়। এই পর্বের বিজয়ীরা পরবর্তিতে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পায়। জাতীয় পর্যায়ে ১৬ জানুয়ারি শুক্রবার চট্টগ্রামের ফয়েজ লেকের সী ওয়ার্ল্ড ওয়াটার পার্কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ বি ক্যাটাগরির ৩৮৭ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ,খুলনার দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী, কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সাহিদুল ইসলাম এবং খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তারের পুত্র মোঃ শাহারিন আল-মুহাইমীন বি ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন। ফিজিক্স অলিম্পিয়ার্ড -২০২৬ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরির বিজয়ী শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য দল নির্বাচন করা হবে। যেখানে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। উল্লেখ্য, মোঃ শাহারিন আল মুহাইমীন ২০২৫ সালের ১১ তম জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং মর্যাদাপূর্ণ এ কে এম নূরুল হক পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি ২০২৪ সালের ন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড এর সেশন থ্রীতে গ্রান্ড চ্যাম্পিয়নহয়েছিলেন এবং অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেধা স্থান অধিকার করেছেন।



