স্থানীয় সংবাদ
দিঘলিয়ায় মোবাইলের টর্চ লাইট বন্ধ করতে বলায় যুবককে পিটিয়ে জখম

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার মোড়ল মার্কেট এলাকায় লতিফ খন্দকারের পুত্র নাসিম খন্দকারকে(২৭) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নাসিম হোসেনের পরিবার সূত্রে জানা যায় গতকাল শনিবার(১৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় উপজেলার মোড়ল মার্কেট এলাকাস্থ সড়কে নাসিম খন্দকার সময় রাকিব মোড়লের(২৭) মোবাইলের টর্চ লাইটের আলো নাসিমের চোখে পড়ায় টর্চ লাইটি বন্ধ করতে বলে নাসিম। মোবাইলের টর্চ লাইট বন্ধ করতে বলায় রাকিব মোড়ল, সজল শেখ সহ ৬/৭ জন নাসিমকে ইটপাটকেল লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। জখম কৃত নাসিম দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।



