স্থানীয় সংবাদ

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরী চলাচল ধর্মঘটের ডাক

# চাহিদা মোতাবেক জ¦ালানী তেল সরবরাহ না করায় #

স্টাফ রিপোর্টার ঃ ডিলার ও এজেন্টদের চাহিদা মোতাবেক জ¦ালানী তেল সরবরাহ না করায় খুলনা সহ ১৫ জেলায় ট্যাংকলরী চলাচল ও তেল উত্তোলন বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।
গতকাল দুপুরে কাশিপুর মোড়ে ট্যাংকলরী ওনার্স ভবনে এক জরুরী সভায় এ আন্দোলন কর্মসুচি ঘোষনা করেন খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদরে নের্তৃবৃন্দ। মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, বি এস টি আ্ই কর্তৃক অনুমোদিত প্রত্যকটি ট্যাংকলরীতে ৫শ থেকে শুরু করে ৯ হাজার লিটার জ¦ালানী তেল লোড করার নিয়ম থাকলেও তেল ডিপোতে ডিলার ও এজেন্টদের চাহিদা মোতাবেক তেল সরবরাহ না করে নিজেদের ইচ্ছা অনুযায়ী তেল নিতে বাধ্য করা হয়। যা সাধারণ খুচরা বিক্রেতাদের ওপর চাপ পড়ে। বি এস টি আ্ই এর ক্যালিব্রেশন অনুযায়ী ৫ শ লিটার থেকে শুরু কওে ৯ হাজার লিটারের মধ্যে ডিলার ও এজেন্টদের তেল সরবরাহ করার দাবি জানান নের্তৃবৃন্দ। তাদের দাবি না মানলে ২০ জানুয়ারী (মঙ্গলবার) থেকে পদ্মা মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরী ধর্মঘট পালন করবে মালিক শ্রমিকরা। জরুরী সভায় সভাপতিত্ব করেন ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির কার্যকারী সভাপতি আলহাজ¦ এম, মাহবুব আলম, এ সময় বক্তৃতা করেন জ¦ালানী তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোড়ল আব্দুস সোবাহান, ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি, সাধারণ সম্পাদক আলী আজিম, মালিক সমিতির নেতা গাজী মামুনুর রশিদ, ফারুক দিদার, কেষ জাকির হোসেন, শেখ হুমায়ন কবির, কাজী রফিকুল ইসলাম নন্টু, মোঃ আল আমিন, মিজানুর রহমান মিজু, এমদাদুল হক, শেখ আমানত আলী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button