স্থানীয় সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ঃ মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৯ জানুয়ারি)। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ‘দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার নিয়োগ করা হয় এবং ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। ১৯৭৩ সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার পদে, ওই বছরের শেষদিকে মেজর জেনারেল এবং ১৯৭৫ সালের ২৫ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯দফা কর্মসূচি সামনে রেখে গঠন করেন জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন। কোটি কোটি মানুষের কান্নায় সেদিন বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, শোক প্রকাশ করেছিল বিশ্ববাসী। বাংলার জনগণ ভালোবেসে সেদিন থেকে তাকে শহীদ জিয়া নামেই অভিহিত করে থাকে। অনুসারীরা গর্ব করেই বলে থাকেন বাংলাদেশের অপর নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছরের কর্মময় দুঃসাহসী জীবন। কমল বেঁচে থাকলে আজ তার বয়স হত ৯০। এত কম সময়ে এত বেশি অর্জন এমন কর্মবীরের আগমন পৃথিবীতে কালে ভদ্রে ঘটে থাকে! চক্রান্তকারীদের হাতে তাঁর জীবন প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা বেজেই চলেছে। আজ বাংলার মানুষ জীবনের মৌলিক প্রয়োজন খাদ্য বস্ত্র চিকিৎসা আর বাসস্থান নিয়ে দুশ্চিন্তায় ভোগে, পিছিয়ে পড়েছে শিক্ষায়, নেতৃত্বে, হারিয়েছে ভোটাধিকার আর সেই সাথে ডুবে গেছে গণতন্ত্র। এমন সংকটকাল অতিক্রম করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মেধা, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা, দেশপ্রেম, নেতৃত্বের কৌশল ও আদর্শ এই বাংলার মানুষের জন্য বাতিঘর। লাইট হাউস বা বাতিঘর যেমন করে নিরুদ্দেশ নাবিককে সঠিক পথের নির্দেশনা দেয় তেমনি জিয়াউর রহমানের জীবনাদর্শ যুগে যুগে কালে কালে আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকবে। খুলনা মহানগর বিএনপির কর্মসুচি : মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশী জাতীয়তাবাদ এর প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ খুলনা মহানগর বিএনপির উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে “স্বাধীনতা, সার্বভৌমিত্ব ও গনতন্ত্র সুরক্ষায় শহিদ জিয়া” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল হাই সিকদার, বিশেষ অতিথি থাকবেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, সাবেক সংসদ সদস্য ও খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি), বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র, খুলনা সিটি কর্পোরেশন মনিরুজ্জামান মনি। আলোচকবৃন্দ থাকবেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা ড্যাবের সভাপতি ডা: রফিকুল হক বাবলু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহকারি মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি রাশিদুল ইসলাম প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button