স্থানীয় সংবাদ

জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন – মঞ্জু

# বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
মাহফিল ও হাজী ফয়েজ উদ্দিন স্কুলে মতবিনিময় সভা #

স্টাফ রিপোর্টার ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন উল্লেখ করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছন, তিনি মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। দীর্ঘ এই লড়াইয়ে তাকে স্বামী-সন্তান হারানোর পাশাপাশি মামলা ও অসুস্থতার কষ্ট সহ্য করতে হয়েছে। তবুও জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় সোনাডাঙ্গা হাজী ফয়েজ উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগীসহ সকল শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাবে খুলনা মহানগর বিএনপি আয়োজনে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের আয়োজনে শেখপাড়া স্টাফ কোয়ার্টার স্কুল মাঠে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল বিএনপি নেতা সরদার রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়; এটি ছিল দল-মত-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের গণআন্দোলন। এ আন্দোলনের লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ৩১ দফার মধ্য দিয়ে সেই বাংলাদেশ বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, তরিকুল ইসলাম জহির, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মাহবুব হাসান পিয়ারু, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, গিয়াস উদ্দিন বনি, আল জামাল ভূঁইয়া, শেখ জামিরুল ইসলাম জামিল, মোস্তফা কামাল, শরিফুল জোয়াদ্দার জনি, নাজমুল হক মুকুল, খান শহিদুল ইসলাম, এড. হাফিজুর রহমান, আব্দুল আজিজ, মহিউদ্দিন টারজান, মেজবাহ উদ্দিন মিজু, বাচ্চু মীর, আকরাম হোসেন খোকন, আনিসুর রহমান আরজু, সাকিব জোয়াদ্দার, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, জাহাঙ্গীর হোসেন, হেদায়েত হোসেন হেদু, হাসনা হেনা, আলমগীর হোসেন আলম, আবু হেনা মোস্তফা কামাল, শামীম খান, শাহজালাল, মিজানুর রহমান মিজান, সুলতান মাহমুদ সুমন, মুন্নি জামান, আশিষ কুমার, মুর্শিদা বেগম, কাজী মো. শাহিন, শেখ সাঈদ, ইব্রাহিম হওলাদার, এইচ এম পিয়াস, ইউনুচ মোল্লা, সাব্বির উদ্দিন সাবু, হুমায়ুন কবির, আশিকুর রহমান, বৃষ্টি, রাকিব ফেরদৌস, শেখ খালিলুর রহমান, শেখ দেলোয়ার হোসেন, মিসেস শাহানা, লাকি আজমির, আতিকুর রহমান প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button