সিইউসি স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মহানগর

# বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনার শীত বস্ত্র বিতরণ #
খবর বিজ্ঞপ্তি ঃ সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি কর্তৃক পরিচালিত সি ইউ সি স্কুলের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্রদের মাঝে খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ গত ২৬ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৬টায় সিইউসি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সম্মানিত সভাপতি ও সিইউসির উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান, ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ মিজানুর রহমান, আমেরিকার লস এঞ্জেলস প্রবাসী ডাবলু আমিন, জনতা ব্যাংকের ম্যানেজার সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম, সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ, কোষাধাক্ষ মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, কার্যকরী সদস্য ধনঞ্জয় রায়,সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষক মুফতি মোহাম্মদ সাজিদুর রহমান, ঝর্না আক্তার, আকলিমা বেগম, হাওয়া রিয়া, হালিমা বেগম,মোঃ মনির হোসেন, সুখী আক্তার, বর্ষা ইসলাম , সিইউসি স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে সিইউসি স্কুলের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সি ইউ সি স্কুলের শিক্ষার্থী হাবিবুর রহমান হিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় বলেন, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক কর্তব্যই নয়, এটি মানবতার সেবা। একটি শিশুর হাতে শীতের কষ্ট লাঘবের জন্য শীতবস্ত্র তুলে দেওয়া মানে তাকে শীতের কষ্ট থেকে রক্ষা করা। সমাজের পরিবর্তন শুরু হয় শিক্ষা দিয়ে, আর এই শিশুরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা প্রত্যেকেই যদি একটি করে শিশুর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেই, তাহলে সমাজে কোনো শিশু পিছিয়ে থাকবে না। তিনি সংগঠনের কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং সি ইউ সি স্কুলের সকল শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের পথে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সিদ্ধস্ত বিতরণ শেষে অতিথিদের হাতে সি ইউ সি সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সি ইউ সি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ মহানগর বিএনপি ও ২৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।



