স্থানীয় সংবাদ

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন- অধ্যক্ষ আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি ঃ ১১ ও ১২নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থী গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল খালিশপুর থানার ১১ ও ১২নং ওয়ার্ডের পিপলস পাঁচতলা, মাঁনসি বিল্ডিং রোড, তৈয়বা কলোনী রোড, খালিশপুর নিউ মার্কেট বাজারেসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন। সোমবার (২৬ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত এ গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এসময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। পথসভায় আব্দুল আউয়াল বলেন দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ, খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার, ১২নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাঈনুল ইসলাম, নুরুন নবী, হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সহ সভাপতি আল মামুন, সিয়াম সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button