স্থানীয় সংবাদ

তেরখাদায় দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসাইনের গণসংযোগ

# খুলনা-৪ আসন #

স্টাফ রিপোর্টার : খুলনা-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন ২৬ জানুয়ারি (সোমবার) তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন।
এদিন তিনি হাড়িখালি বাজার, আটলিয়া, নাচুনিয়া ও সাচিয়াদাহ এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন। একই সঙ্গে তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে তিনটি পুরুষ ও মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক ও পথসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শুরা সদস্য অধ্যাপক এনামুল হক, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দীন, খেলাফত মজলিস তেরখাদা উপজেলা সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা আমীর মাওলানা হাফিজুর রহমান ও সেক্রেটারি মুহাম্মদ নাহিদ হাসান।
এছাড়া যুব শক্তির সহ-সমন্বয়ক হাফেজ আবুল কাশেম, এনসিপি যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ হোসেন, শ্রমিক শক্তির জেলা সদস্য মুহাম্মদ আসগার, ছাত্রনেতা মোহাম্মদুল্লাহ হাফেজি, ইসরাফিল, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদীসহ বিভিন্ন আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button